ফুলগাজী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম ২০২৫ এর উদ্বোধন
মহিউদ্দিন খন্দকার
শনিবার সন্ধ্যায় ১১ই অক্টোবর ২০২৫ইং ফেনীর ফুলগাজী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মশিউর রহমান বিপ্লব, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ কাঞ্চন , ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কালাম, মাস্টার আবুল খায়ের, আক্তারুজ্জামান আজিম, শাহ আলম প্রমুখ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম (ভিপি) স্বপন ও সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রতিটি বিএনপির, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রফিকুল আলম মজনু বক্তব্যে বলেন; জাতীয় সংসদ নির্বাচনের সময় দলীয় কোন্দল নয়, দল কে ভালবাসলে অবশ্যই দলীয় পাতাকা নিচে আপাকে আসতে হবে। জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনা আমি ফেনী ১ সংসদ নির্বাচনে কার্যক্রম পরিচালনা করছি ; আমাকে বাদ দিয়ে একা একা দলীয় কার্যক্রম পরিচালনা করা এটা বেয়াদপীর সামিল; তাই আমি আহ্বান করছি দলের জন্য ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।
তিনি আরও বলেন; নতুন সদস্য ফরম পূরণ করতে খুব সতর্ক ও তদন্ত সাপেক্ষে সদস্য সংগ্রহ করুন। আপনার এলাকার কোন আওয়ামী লীগের দোসর যেন নতুন সদস্য ফরম পূরণ করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কেউ ইচ্ছাকৃত ভাবে আওয়ামী লীগের সঙ্গে জড়িত কাউকে সদস্য করলে; যার মাধ্যমে দলের সদস্য ফরম পূরণ করবে, সদস্য ফরম পূরণে স্বাক্ষরিত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

