ফেনীতে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আনোয়ার হোসেন
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জেলা মহিলা দলের উদ্যোগে শহরের প্রধান সড়কে একটি শোভাযাত্রা বের হয়। র্যালিটি সালাম কমিউনিটি সেন্টারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি।
প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ফেনী সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল)।
সভা সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা।
বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জয়নব বানু ও সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতু।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন বলেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মহিলা নেত্রীবৃন্দ ও কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
“সকল ভেদাভেদ ভুলে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
পিআর পদ্ধতিতে নির্বাচন এদেশের মানুষ বুঝেও না, বুঝার চেষ্টাও করে না।

