জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীতে জামায়াতের পক্ষ থেকে বসতঘর উপহার

গোলাম এতেশামুলহক বিপ্লব


মঙ্গলবার দুপুরে ২০২৪সালে বন্যায় ক্ষতিগ্রস্তদের বসতঘর মেরামত ও নবনির্মিত কিছু ঘর উদ্বোধন করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা আব্দুল হান্নান।

উপস্হিত ছিলেন জেলা জামায়াতের সাহিত্য সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, ফুলগাজি উপজেলা আমীর জামাল উদ্দিন চৌধুরী, শ্রমিক কল্যান জেলা সভাপতি ফারুক আহমদ ভুঁইয়া আজাদ,পরশুরাম পৌরসভার আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, ফেনী সদর কালিদহ ইউনিয়ন আমীর আবু তৈয়ব,ধলিয়া ইউনিয়ন আমীর মাওলানা নুরুল করীম সহ স্হানীয় নেতৃবৃন্দ এবং এলাকার বহু মানুষ।
নেতৃবৃন্দ তিন উপজেলার প্রতিটি বাড়ীতে গিয়ে ঘরগুলো পরিবারের হাতে তুলে দেন। তাঁরা ফুলগাজী উপজেলার খিলপাডা গ্রামের হাফেজ আহমদকে ১টি ঘর,জামমুডা গ্রামের সাহেদা আক্তার ও আবদুর রহীমকে ১টি করে বসতঘর উপহার হিসেবে বুঝিয়ে দেন।পরে পরশুরাম উপজেলার কোলাপাডা রসুল মিয়াকে ১টি ঘর উপহার দেন। ফেনী সদর উপজেলার আলোকদিয়ায় ২টা ঘর ও ধলিয়া ইউনিয়ন বালুয়া চৌমুহনীতে ২টা ঘর তৈরির কাজ শেষ করে আজ উদ্বোধন করেন। মোট ১০টা বসতঘর জামায়াতে ইসলামী ফেনী জেলার সার্বিক সহযোগিতায় বিভিন্ন ব্যক্তিদের আর্থিক অনুদানে ঘরগুলো তৈরী ও মেরামত করা হয়।
জামায়াত সবসময় মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে।
গতকাল ফুলগাজী উপজেলায় ৩টা, পরশুরাম উপজেলায় ১টা এবং সদর উপজেলায় ৬টা সহ মোট ১০টি বসতঘর দশটি পরিবারকে বুঝিয়ে দেয়া হয়।
জেলা আমীর মুফতি আবদুল হান্নান ঘরগুলো বুঝিয়ে দেয়ার সময় বাড়ীর নারী পুরুষের উদ্দেশ্যে বক্তব্য দেয়া কালে বলেন,অগ্নি,বন্যা,কন্যাদায়গ্ৰস্থ পিতার পাশে দাড়ানো,জানাযা,কাপনদাফন,কবর খোড়া,ঘর নির্মাণ,প্রসুতি সেবা, ক্যান্সার সহ অসুস্থ ব্যক্তির পাশে দাড়ানো, রিং বসানো,বীজ সার বিতরন সহ যেখানেই বিপদগ্ৰস্থ মানুষ সেখানেই জামায়াত তাদের সীমিত সামর্থ্যের সবটুকু নিয়ে হাজির হচ্ছে। আর্তমানবতার সেবায় জামায়াত বিপন্ন মানুষের দোর গোড়ায় সবার আগে পৌছে যায়।তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১নঃ আসনে জামায়াতের প্রার্থী প্রবীন আইনজীবী এড.এস‌এম কামাল উদ্দিন ও ফেনী ৩ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়াকে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐগিয়ে আসতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *