ক্যাম্পাসখেলাপ্রচ্ছদসর্বশেষসারাদেশস্বাস্থ্য

শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ধর্মপুরে শুভ উদ্বোধন

আনোর হোসেন / মহিউদ্দিন সেজু

ফেনী সদর উপজেলা ছাত্রদলের উদ্যেগে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ধর্মপুর ইউনিয়নের খেলার শুভ উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট টিপু সোলায়মান, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইউসুফ মেম্বার, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হাসান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, জেলা ছাত্রদলের সদস্য মেজবাহ উদ্দিন মিয়াজি, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াছিন আরাফাত, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইমতিয়াজ জ্যাকি, ধর্মপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ হাসান সহ প্রমুখ।

ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন মঠবাড়িয়া উচ্চ বিদ্যালয় বনাম পূর্ব কাছাড় তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়।
নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য ড্র থাকায়, ট্রাইবেকারে মঠবাড়িয়া উচ্চ বিদ্যালয় ৩ – ১ গোলে পূর্ব কাছাড় তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়কে পারজিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *