আন্তর্জাতিকজাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের মায়ের জানাজা সম্পন্ন

মহিউদ্দি সেজু

 

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এর  চেয়ারম্যান  গোলাম মর্তুজা মজুমদারের মাতার নামাজে জানাজা গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে।জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ফেনী জেলা আমীর মুফতি মাওলানা আব্দুল হান্নান। এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলা সভাপতি ফারুক আহমেদ ভূইয়া আজাদ, উপজেলা জামায়াতের আমীর জামাল উদ্দিন চৌধুরী সহ  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শত শত লোক উপস্থিত ছিলেন ।

জানাজা শেষে  জেলা আমীর ট্রাইবুনালের চেয়ারম্যান  গোলাম মোর্তজা মজুমদারের মাতার  কবর জিয়ারত করেন এবং দোয়া পরিচালনা করেন। আরো উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান,উপজেলা অফিসার ইনচার্জ সহ বিভিন্ন  কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *