অন্যান্যজাতীয়তথ্যপ্রযুক্তিপ্রচ্ছদসর্বশেষসারাদেশস্বাস্থ্য

ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাস দুর্ঘটনা নিহত ৩

আনোয়ার হোসেন

ফেনীর সিলোনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। বৃহস্পতিবার  নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের দোকানে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই নারী ও এক যুবক রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া বাজার সংলগ্ন লাকি রোডের মুখে ু ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মহিপাল থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের বাসটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ বৃষ্টির মধ্যে রাস্তা পিচ্ছিল হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। প্রথমে বাসটি রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়, এরপর উল্টে গিয়ে স্থানীয় এক দোকানে ঢুকে পড়ে।

নিহতদের মধ্যে আছেন দাগনভূঞার খুশিপুর এলাকার শামীম আরা বেগম (৫০), দক্ষিণ জয়লস্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)। অপর এক নারীর পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনজনের মৃত্যু হয়।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার মাহমুদ দৈনিক এবেলা’কে বলেন, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে সাতজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *