প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

যুবদলের উদ্যোগে ছনুয়ায় ৩১ দফার লিফলেট বিতরন

মো: খোকন


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাস্ট্র মেরামতের ৩১ দফা কর্মসুচি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফেনীর ১০ নং ছনুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে যুবদলের উদ্যোগে মাস্টার গিয়াস উদ্দিন মীরে’র নেতৃত্বে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে তারেক রহমানের ৩১ দফা কর্মসুচি লিফলেট বিতরন করা হয়।

এতে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোকন মীর, ফেনী জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সদস্য শাহ আলম সাগর, যুবনেতা- আবু তাহের সোহেল, সাইফুল ইসলাম মুন্সি, আবদুল লতিফ সুমন, ওমর ফারুক বাপ্পি, শফিকুল ইসলাম মানিক, রাসেল পাটোয়ারী, সাইফুল ইসলাম (কন্ট্রাক্টর) এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত আলী এবং এলাকার সর্বস্তরের জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *