বিশেষ অভিযানে ফেনীতে ২৬ জন আটক
আনোয়ার হোসেন
ফেনী জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২৬ (ছাব্বিশ) জন আসামি গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২ জন ছিনতাইকারীও রয়েছে।
জানা যায়, ফেনী জেলার পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলার পাঁচটি থানায় একযোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
ছাগলনাইয়া থানা পুলিশ ২ জন ছিনতাইকারীসহ মোট ৬ জন আসামি গ্রেফতার করে।
সোনাগাজী মডেল থানা পুলিশ বিভিন্ন মামলার ৬ জন আসামিকে আটক করে।
ফেনী মডেল থানা পুলিশ বিভিন্ন মামলায় ৭ জন আসামি গ্রেফতার করে।
ফুলগাজী থানা পুলিশ পরোয়ানা মূলে ৩ জন আসামিকে আটক করে।
দাগনভূঞা থানা পুলিশ বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ জন আসামিকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

