জাতীয়প্রচ্ছদরাজনীতিসারাদেশ

আয় ও মামলার তথ্য গোপন, মন্ত্রী ওবাদুল কাদেরের ভাইয়ের মনোনয়ন বাতিল

বিশেষ প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বালাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহদাত হোসেনের মনোনয়ন বাতিল হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল আজ রোববার বেলা ১২টায় হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন করায় শাহদাত হোসেনের মনোনয়ন বাতিল করেন।

রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল বলেন, যাচাই-বাছাই শেষে হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন করায় চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেনের মনোনয়ন বাতিল হয়েছে। প্রার্থীকে এসব তথ্য সংশোধনপূর্বক জেলা প্রশাসক বরাবর আপিলের পরামর্শ প্রদান করা হয়েছে।

চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী পিপুল এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ওমর আলী।

শাহদাত হোসেন বলেন, ‘আমার নামে যে মামলা ছিলো তা আমার জানা ছিল না। এছাড়াও আয় বিবরণীর হিসাব দেওয়া হয়েছে, রিটার্নিং কর্মকর্তা তা খেয়াল করেননি। আপিল করার সুযোগ আছে। আমি আপিল করবো। আশা করি আমার মনোনয়ন বৈধ হবে।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *