অন্যান্যজাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশ

কৃষিজমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান

সদর প্রতিনিধি

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মুসলিম পাড়ায় কৃষিজমির মাটি অবৈধভাবে কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানের সময় মাটি কাটার সঙ্গে জড়িতরা মোবাইল কোর্টের গাড়ি দেখতে পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তবে ঘটনাস্থলে থাকা স্কেভেটর অকেজো করা হয়েছে এবং জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোমবার দুপুর ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে ফেনী মডেল থানার পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। মোবাইল কোর্ট পরিচালনা করেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ মাটি কাটা ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *