ফাজিলপুর ইউনিয়নে প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য
সদর প্রতিনিধি
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিজের প্রাথমিক সদস্য পদ নবায়নের মধ্যেদিয়ে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কার্যক্রম ২০২৫ এর উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সিরাজি র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একরামুল হক একরাম এর সঞ্চালয় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল হক, ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ ভূঁইয়া, জেলা ওলামা দলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ছাইদুল করিম ভূইয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ।

