অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীতে ৪ জনের মনোনয়ন প্রত্যাহার : ৩টি আসনে প্রার্থী ২৬

নিমাই মজুমদার/মহিউদ্দিন সেজু

ফেনী ৩টি সংসদীয় আসনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এদের মধ্যে ফেনী-১ আসনে একজন, ফেনী-২আসনে ১ জন ও ফেনী-৩ আসনে ২জন মোট ৪জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রিটানিং অফিসার কার্যালয়ের তথ্য মতে, প্রত্যাহার শেষে ফেনীর ৩টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জন।
জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। দিন শেষে মোট মনোনয়নপত্র প্রত্যাহারকারীর সংখ্যা ৪ জন। এরা হলেন- ফেনী-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ নাজমুল আলম, ফেনী-২ আসনে খেলাপত মজলিসের মোস্তাফিজুর রহমান, ফেনী-৩ আসনে খেলাফত মজলিসের মোহাম্মদ আলী ও স্বতস্ত্র প্রার্থী যুবদল নেতা খালেদ মাহমুদ।
মনোনয়নপত্র প্রত্যাহার শেষে ফেনী-১ আসনে ৭ জন, ফেনী-২ আসনে ১১ জন, ফেনী-৩ আসনে ৮ জনের প্রার্থী বহাল রয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাষক মনিরা হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *