আন্তর্জাতিকজাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশস্বাস্থ্য

নদী ও খাল দখল মুক্ত করতে ডিজিটাল সার্ভে শুরু করেছি -পরিবেশ মন্ত্রী


শহর প্রতিনিধি

বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, আমার সারা দেশের নদী ও খাল দখল মুক্ত করতে ডিজিটাল সার্ভে শুরু করেছি। যেকোন মূল্যে বায়ুদূষণ প্রতিরোধ করতে হবে। বন সংরক্ষণ করতে হবে। টেকসই উন্নয়নের জন্যই পরিবেশ রক্ষা করতে হবে। এখন থেকে ফসলী জমির মাটি কাট ও সোনাতনী পদ্ধতির ইটভাটা গুলি আর চলতে দেওয়া যাবে না।
শনিবার সকালে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ফেনীর জেলা প্রশাসক ও বনকর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদেরকে এ সকল কথা বলেন।
মন্ত্রী বলেন অতিতেও ফেনী ছিলো ফেন্সিডিলের ট্রানজিট পয়েন্ট এখন হয়েছে ইয়াবা ট্রানজিট, আমারা ফেনীতে মাদক মুক্ত করতে ফেনীর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে দিয়ে মাদক মুক্ত সুন্দর আগামীর ফেনী করতে প্রধনমন্ত্রীর সহযোগিতা ছাইবো।
মন্ত্রী বলেন দলের নির্বাচনী ইশতেহার মেনে যে বিষয়গুলো পরিবেশের সঙ্গে আছে সেগুলো বাস্তবায়ন করারও অঙ্গীকার করেন নতুন এই মন্ত্রী। বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত মনিটরিং করা হবে। কাজের জন্য কোনো কাঠামো বদলের দরকার হলে সেটা করতে হবে। আমাদের কাজের সাথে যা দরকার সেটা করব।
নিজের দপ্তরকে এক নম্বর বানাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সাবের হোসেন চৌধুরী। বলেন, স্বচ্ছতার সঙ্গে কাজ করব। এখানে দুর্নীতি বা অনিয়ম আমরা প্রশ্রয় দেব না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই অগ্রগতিকে টেকসই করতে হবে।
মন্ত্রী ফেনী সার্কিট হাউজে পৌছার পর প্রথমে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফেনীর জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ফেনী সাংবাদিক ইউনিয়ন ও বনবিভাগ।
এসময় তার সাথে ছিলেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী,বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ, চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, ফেনী পৌরসভার মেয়রন নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনীর পরিবেশ কর্মকর্তা শওকত আরা কলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *