আনন্দপুরে চুরি, মাদক প্রতিরোধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহিউদ্দিন সেজু
ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে চুরি, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় আনন্দপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআই রফিকুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল মজুমদার (গোলাপ)। এ সময় সর্বদলীয় নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা চুরি, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এসব অপরাধ নির্মূলে প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত ভূমিকার আহ্বান জানানো হয়।

