অন্যান্যক্যাম্পাসজাতীয়সর্বশেষসারাদেশ

ফেনী লোকজ মেলায় কবিতায় মুগ্ধ দর্শক-শ্রোতারা

শহর প্রতিনিধি

ফেনীতে নববর্ষে পাঁচদিনব্যাপি লোকজ মেলায় চকুর্থদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনী’র “চৌদ্দশ তেত্রিশ” বৃন্দ আবৃত্তি প্রযোজনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হক শামীমের গ্রন্থনা ও নির্দেশনায় “চৌদ্দশ তেত্রিশ” কবিতাটি একঝাঁক শিক্ষার্থীবৃন্দ আবৃত্তি করেছেন।

বাংলা নববর্ষ দেশের ঐতিহ্য, গ্রাম-বাংলার প্রধান খাবার পান্তা কে নিয়ে রচিত চার মিনিটের এই প্রযোজনা “চৌদ্দশ তেত্রিশ”। প্রযোজনাটিতে সংগঠনের নতুন ও পুরনো মিলিয়ে ১৫জন শিল্পী অংশগ্রহণ করেছে। এদের মধ্যে ফজলুল হক রনি, মাঈশা বিনতে ফেরদৌস, সম্পূর্ণা সাহা, কাজী রমজান, সীমান্ত দাস, তাহামিদ আনজুম জামান, আরিশা জামান, অর্ক দত্ত, মুনিসা রিথীমা, সাজ্জাতুল সানি, আহম্মদ উমাইর, জুমাইনা আনজুম রাইফা, মৃন্ময় মজুমদার রয়েছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম বলেন, বৃন্দ ছাড়াও দুটি একক আবৃত্তি করেছেন সংগঠনের শিক্ষার্থীরা। কবি কার্তিক ঘোষের ‘তুমিও বলবে’ কবিতাটি আবৃত্তি করেন মাঈশা বিনতে ফেরদৌস ও কবি সুকমার রায়ের ‘জীবনের হিসাব’ কবিতাটি আবৃত্তি করেন সম্পূর্ণা সাহা।

আবৃত্তি উপভোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসনের (সার্বিক) রোমেন শর্মা, জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন বাবলু, নজরুল একাডেমী ফেনী জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বুলবুল প্রমুখ।

আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সভাপতি কবি মঞ্জুর তাজিম বলেন, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ফেনীর ঐতিহ্যবাহী পুরোনো এই সংগঠনটি চলতি বছর ৩২ বছরে পদার্পণ করেছে । বর্তমানে একঝাঁক তরুণ ও অর্ধশতাধিক শিক্ষার্থী প্রতিনিয়ত সরকারী ও বেসরকারী অনুষ্ঠানে অংশ নিচ্ছে। আমাদের নিজস্ব প্রযোজনাও নিয়মিত হচ্ছে। জেলার অন্য সংগঠনগুলোও আমাদের কর্মকান্ডে সহযোগীতা করে চলেছে।

জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) ফেনী জেলা শাখার সভাপতি কাজী ইকবাল আহমেদ পরান জানান, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র লোকজ মেলায় দারুণ একটি প্রযোজনা করেছে। সংগঠনটিতে তরুণদীপ্ত শিল্পী তৈরী হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *