অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

এবি পার্টির কর্মশালা: দুর্নীতি, দলীয়করণ, সন্ত্রাস ও দ্রব‍্যমূল‍্যের নিয়ে বিএনপি-আওয়ামীলীগের পার্থক‍্য— মজিবুর রহমান মঞ্জু ,

বিশেষ প্রতিনিধি

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন; “পরিবারতান্ত্রিক নেতৃত্ব এবং বুর্জোয়া শ্রেণী চরিত্রে বিএনপি-আওয়ামীলীগের মধ‍্যে কোন পার্থক‍্য নেই। জনগণ বিএনপি ও আওয়ামীলীগের পার্থক‍্য নির্ণয় করবে তাদের শাসন ব‍্যবস্থার ৪ টি বিষয়ে বাস্তব অভিজ্ঞতার উপর। সেগুলো হলো; দুর্নীতি, দলীয়করণ, সন্ত্রাস ও দ্রব‍্যমূল‍্যের উর্দ্ধগতি। সাধারণ মানুষ দেখবে ২৪ এর গণঅভ্যুত্থানের পর কী কী পরিবর্তন এসেছে? তারা যদি কোন পরিবর্তন খুঁজে না পায় তাহলে হতাশা ও ক্ষোভ তাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করবে”। শুক্রবার ফেনীতে এবি পার্টির আয়োজনে এক রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবি পার্টি ফেনী জেলা শাখার সিনিয়র আহ্বায়ক কর্মশালা বাস্তবায়ন কমিটির আহবায়ক আফলাতুন বাকীর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাষক ফজলুল হকের সঞ্চােনায় শহরের মিজান রোডস্থ দলের জেলা কার্যালয়ে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল জেলা আহবায়ক মাস্টার আহসান উল্লাহ।

এবি পার্টির ৬ বছরের অর্জন ও ব‍্যর্থতা সম্পর্কে পর্যালোচনামূলক বক্তব্য‍ে মজিবুর রহমান মঞ্জু বলেন,“পুরোনো রাজনৈতিক ব‍্যবস্থায় নতুন বন্দোবস্তের রাজনীতি করতে গিয়ে আমরা খুব সাফল্য অর্জন করতে পারিনি। পুরোনো দলগুলোর এখনও কোন বিকল্প তৈরী হয়নি। ঋণখেলাপি, দুর্নীতিবাজ, অর্থশালী ব‍্যবসায়ী এবং নির্যাতিত, নিপীড়িত হিসেবে পরিচিতদের পাশাপাশি ধর্মীয়ভাবে মানুষের আবেগকে যারা স্পর্শ করতে পেরেছেন তারা এবারও জনগণের ভোট পেয়েছেন। তবে নতুনদের প্রতি মানুষের আগ্রহ যে তৈরী হচ্ছে তা এবারের ভোটের ফলাফলে অনেকটা স্পষ্ট। এই আগ্রহ ও সম্ভাবনাকে আগামী দিনে আরও শক্তিশালী করতে পারলে নতুন রাজনীতির জয় আবশ‍্যম্ভাবী বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।”

মঞ্জু তার বক্তব্যে আরও বলেন, “আমরা চেয়েছিলাম সংস্কার। এ জন্য নির্বাচন পিছিয়ে চেয়েছিলাম। কিন্তু বিএনপি সংস্কার না চেয়ে দ্রুত নির্বাচন চেয়েছে। বিএনপি দেখছে এ সংস্কার করলে তাদের ক্ষতি হবে এ জন্য তারা আগে নির্বাচন চেয়েছে। যদি সংস্কার হতো তাহলে তাদের অন্তত ১৫০ জন এমপি নির্বাচনে অংশ নিতে পারতো না। আমাদের সিস্টেমটা পুরাতন। সিস্টেম রয়ে গেলে পুরাতন দলের সুবিধা। যতক্ষন পর্যন্ত সিস্টেম পরিবর্তন না করা যাবে না ততদিন সংস্কার সম্ভব না বা সংস্কার করা যায় না।”

প্রকৌশলী শাহ আলম বাদল বলেন,“আমাদের মাঠে কাজ করতে হবে। আমাদের অনেক কিছু কাকতালীয়ভাবে হয়ে গেছে। এটা ভালো। কিন্তু কাজ না করলে আমরা এর ফল পাবো। আগামী দিনে আমাদের জন্য সম্ভাবনা যেমন রয়েছে তেমন সম্ভাবনা নেই এমনও রয়েছে। সম্ভাবনা তৈরি করতে হলে আমাদের কাজ করাতে হবে। দলকে গ্রামে গ্রামে পরিচয় করাতে হবে।

এ সময় কর্মশালায় যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক মাষ্টার শাহ আলম শাহীন সুলতানী, সাংগঠনিক সম্পাদক মির ইকবাল, দপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অম্লান সহ দপ্তর সম্পাদক কাজী জাহাঙ্গীর লিটন,সমাজকল্যান সম্পাদক এবি সিদ্দিক, সদস্য , আহমেদ আলী নয়ন, সাইদুল হক মিলন, কাজী শরিফ উদ্দিন দীপ্ত, হাজী নিজাম উদ্দিন, নুরুল ইসলাম খান, জোহরা আক্তার ডলি, সদর আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবু সাইদ খান, এবি যুব পার্টি আহবায়ক শফিউল্যাহ পারভেজ,সদস্য সচিব ইব্রাহিম সোহাগ ছাত্র পক্ষ ফেনী জেলা আহবায়ক , সদস্য সচিব বেলাল হোসাইন রাফসানসহ,দলের বিভিন্ন ইউনিটের দুই শতাদিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *