অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

আপজ্ঞান অর্জনে প্রয়োজন শারীরিক ও মানসিক শক্তি- মিন্টু

বিশেষ প্রতিনিধি
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, মুখস্থ লেখাপড়া করে জ্ঞান অর্জন হয় না। জ্ঞান অর্জনে প্রয়োজন শারীরিক ও মানসিক শক্তি।

শনিবার (২ মে) ফেনী জেলা পর্যায়ে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন জেলা প্রশাসনের আয়োজনে শহরের মরহুম খাইরুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ফাহমিদা হক।

এসময় আবদুল আউয়াল মিন্টু বলেন, সুষম উন্নয়ন হলো শারীরিক খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যকলাপ যোগাযোগ ও মিথস্ক্রিয়া বুঝার শক্তি, মননের উৎকর্ষ। এইটুকু বলতে চাই আমাদের স্কুলে গিয়ে মুখস্থ করে যদি লেখাপড়া করে এটা কোন জ্ঞান না, জ্ঞান অর্জনে আপনার শারীরিক মানসিক শক্তি অত্যন্ত প্রয়োজন।

মন্ত্রী আরও বলেন, নতুন কুড়ি এই ইনেশিয়েটিভটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ অনেকে শরীরচর্চা স্বাভাবিক কার্যকলাপ ও খেলাধুলাকে শরীরের জন্য ভালো মনে করেন। বাংলাদেশের এমনও আছে যারা গান-বাজনা নাটককে লেখাপড়ার উপায় মনে করেন না। আসলে এটা হল একটা ভ্রান্ত ধারণা।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক আবদুল খালেক, ফেনী পৌরসভার প্রশাসক রোমেন শর্মা, ফেনী জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *