অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

আগামীর নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই, কিশোর কিশোরীকে শিক্ষায় মনোনিবেশ করতে হবে

বিশেষ প্রতিনিধি

ফেনীতে টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েট আয়োজিত মেধাবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফেনী শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রোমন শর্মা, বিশেষ অতিথি স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন ভাইস, এতে স্বাগত বক্তব্য রাখেন কানাডা বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজসেবক এস এম হুমায়ূন পাটোয়ারী, নাবিয়া নাজির ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন গোলাম কিবরিয়া, আরো উপস্থিত ছিলেন টিচার্স ওয়েলফেয়ারের প্রধান পৃষ্ঠপোষক বদরুল বারী চৌধুরী, দৈনিক এবেলার সম্পাদক দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার যতন মজুমদার।

এসময় অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *