অন্যান্যজাতীয়তথ্যপ্রযুক্তিপ্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

শর্শদি-এলাহীগঞ্জ খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জয়নাল

মো: মাসুদ / মহিউদ্দিন সেজু

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। ফেনী-২ (সদর) আসনের সাংসদ অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি প্রধান অতিথি থেকে ইউনিয়নের গাগরায় খনন কাজের উদ্বোধন করেন।

২০২৫-২৬ অর্থবছরে মোহাম্মদ আলী বাজার থেকে এলাহীগঞ্জ পর্যন্ত ৫ দশমিক ৭শ ২৫ কিলোমিটারে ১ কোটি ৪৬ লাখ ৭৯ হাজার ৮ শ ৭২ টাকা ব্যয়ে খালটি খনন করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা,সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার,জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার,সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ইউনিয়ন প্রশাসক ইকবাল হোসেন ভূঁইয়া,ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা ,ইউনিয়ন সভাপতি এডভোকেট নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক তারেক ইকবাল মনি,সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল বাবলু,যুবদল নেতা কাজী ওমর ফারুক ও জহিরুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন।

মুনাজাত পরিচালনা করেন শর্শদি মাদরাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *