অর্থনীতিআন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

জামমুডাশ মাদকবিরোধী সভা

মহিউদ্দিন সেজু

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের জামমুডা গ্রামে ১৫ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন
ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলগাজী থানার এসআই সনাতন শিকদার।

সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

বক্তব্যে এসআই সনাতন শিকদার বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি এলাকাবাসীকে একটি কমিটি গঠন করে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে গোলাম রসুল মজুমদার গোলাপ বলেন, “আপনারা মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। কেউ যদি তথ্য দেওয়ার কারণে হুমকি বা ভয়ভীতি প্রদর্শন করে, তাহলে তাদের বিরুদ্ধেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। জামমুডা গ্রামে কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি বহিরাগত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ৫ আগস্ট ২০২৪-এর আগে এলাকায় মাদক কারবারিরা আড়ালে থেকে মাদক ব্যবসা করলেও বর্তমানে কিছু ব্যক্তি প্রকাশ্যে মাদক ব্যবসা করছে। এ বিষয়ে কেউ প্রতিবাদ বা বাধা দিলে হুমকি-ধমকির মুখে পড়তে হয় বলেও তারা দাবি করেন।
মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অভিযান এবং স্থানীয়ভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দাবি জানান বক্তারা।

সভায় মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি, যুবসমাজ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *