অন্যান্যজাতীয়প্রচ্ছদফিচাররাজনীতিসর্বশেষসারাদেশ

সাঈদ এস্কান্দারের ১৪তম মৃত্যুবার্ষিকীতে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

মো: শাহাদাত হোসেন ভূাঁয়া আরিফ


বিএনপির সাবেক সংসদ সদস্য ও ফেনী-১ আসনের সাবেক এমপি মরহুম মেজর (অব.) সাঈদ এস্কান্দারের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) মরহুম সাঈদ এস্কান্দারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে পরিবারের পক্ষ থেকে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় মিস এস্কান্দার নিজ হাতে এতিম শিশুদের খাবার তুলে দেন।

খাবার বিতরণকালে মরহুম সাঈদ এস্কান্দারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবারের সদস্যরা বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায়দের সহযোগিতা করার মধ্য দিয়ে মরহুমের স্মৃতিকে ধরে রাখাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উল্লেখ্য, মেজর (অব.) সাঈদ এস্কান্দার ছিলেন ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত একজন সাবেক সেনা কর্মকর্তা। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই এবং তারেক রহমানের মামা। ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেনীতেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে দোয়া, মিলাদ এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *