ফুলেল ভালো বাসায় এমপি নিজাম হাজারী
বিশেষ প্রতিনিধি
নিজস্ব ছবি
ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শারীরিক পরীক্ষা শেষে দেশে ফিরে এলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ফেনীর বিভিন্ন জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শনিবার সন্ধ্যায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, জেলা যুবলীগের সভাপতি, দাগনভূইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হারু মজুমদার, প্রমুখ উপস্থিত ছিলেন।

