ভোটারদের কাছে নিতে নতুন কৌশল হিসাবে গ্রামের চিকিৎসা সেবা
মুস্তাফিজুর রহমান শাহীন
ফেনী ০১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নাম ঘোষণার পর থেকে ভোটের মাঠ গোছনোর দায়িত্ব নিয়েছেন তার সহধর্মিনী.বিশেষ করে নারী ভোটারদেরকে নির্বাচনে ভোট দেয়ায় উদ্বুদ্ধ করার জন্য গ্রাম-গঞ্জে ধারাবাহিক প্রোগ্রামের অংশ হিসেবে নারীদেরকে নিয়ে উঠান বৈঠক ও চিকিৎসা বিষয়ক ক্যাম্প ও প্রাথমিক পরামর্শ সেবা দিয়ে আসছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার,আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও ফেনী ০১ এক আসনের নৌকার কান্ডারী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সহধর্মিনী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডিওলজি বিভাগের প্রফেসর অধ্যাপক ডাঃ জাহানারা আরজু।
শুক্রবার (০১ ডিসেম্বর) ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রামে ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক ও চট্টগ্রাম কোস্টাল ক্যারিয়ারস লি: এর চেয়ারম্যান আহমেদ মাহী রাসেল’র উদ্যেগে তার নিজ বাড়ীতে নারীদের হৃদরোগের ঝুকিমুক্ত থাকা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়.মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারীদের হৃদরোগের ঝুকিমুক্ত থাকার জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক ও জ্ঞানগর্ব বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের প্রফেসর অধ্যাপক ডা, জাহানারা আরজু, বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফেনী ০১ আসনের নৌকার মাঝি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। এ সময় আরো উপস্থিত ছিলেন ছিলেন, আহমেদ মাহী রাসেল’র স্ত্রী সাফিয়া আফরিন। অনুষ্ঠানে ডাক্তারী পরামর্শসহ কয়েকজন অসহায় রোগীকে প্রেসক্রাইব করেন.
অনুষ্ঠান শেষে মহামায়া ইউনিয়নের হতদরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে মহামায়া ইউনিয়নের কৃতি সন্তান উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম কোস্টাল ক্যারিয়ারস লিমিটেডের চেয়ারম্যান মানব সেবার দৃষ্টান্ত আহমেদ মাহী রাসেলের ব্যক্তিগত পক্ষ থেকে কম্বল বিতরন করা হয়।

