ক্যাম্পাসজাতীয়তথ্যপ্রযুক্তিপ্রচ্ছদফিচাররাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীতে বৈশাখী টিভির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শহর প্রতিনিধি

ফোনী প্রেসক্লাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৭ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) নিশাত তাবাসসুম।

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম’র সভাপতিত্বে ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রাজন নাথ’র সঞ্চালনায় বক্তব্য দেন ফেনী আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক সিনিয়র আইনজীবি অ্যাড. পার্থ পাল চৌধুরী, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক ডেইলি স্টারের ফেনী প্রতিনিধি আবু তাহের বাংলা ভিশন প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, রবিউল হক, মুহাম্মদ আবু তাহের, আজাদ মালদার। আরও বক্তব্য দেন, দৈনিক স্টাফ রিপোর্টার এবং দৈনিক এবেলার সম্পাদক যতন মজুমদার, স্বদেশপত্রের সম্পাদক এনএন জীবন, প্রথম আলো’র প্রতিনিধি নাজমুল হক শামিম, এসএ টিভির প্রতিনিধি ফরিদ উদ্দিন আত্তার, সময়টিভির রিপোর্টার আতিয়ার সজল, ফেনী সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি সৈয়দ মনির, দেশরুপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন, দীপ্ত টিভির প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি সমির উদ্দিন ভূঞা, দেশটিভির প্রতিনিধি তোফায়েল আহমেদ, যমুনাটিভির স্টাপ রিপোটার আরিফুল ইসলাম, সাংবাদিক নজির আহম্মদ রতন। ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ইয়াছির আরাফাত রুবেল, জিটিভির প্রতিনিধি জসিম উদ্দিন, পরশুরাম প্রেসক্লাব সভাপতি আবু ইউছুফ মিন্টু প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *