ক্যাম্পাসখেলাজাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশ

ফেনী সদর উপজেলা ছাত্রদলের উদ্যেগে শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট এলাহীগঞ্জে শুভ উদ্বোধন

মহিউদ্দিন সেজু/ আনোয়ার হোসেন

ফেনী সদর উপজেলা ছাত্রদলের উদ্যেগে আয়োজিত শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া।

পাঁচগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক ইন্জিঃ আলমগীর কবির রাকিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেনী জেলা ছাত্রদল নেতা মেজবাহ উদ্দিন মিয়াজি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী মেম্বার, সিনিয়র সহ সভাপতি জালাল আহমেদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক কামাল মজুমদার, জেলা যুবদলের সদস্য মওদুদ আহমেদ রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ প্রকাশনা সম্পাদক গোলাম মহিন সোহেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জোবায়ের হোসেন, যুগ্ম আহবায়ক নুরুল আলম সুফল, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াছিন আরাফাত, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইমতিয়াজ জ্যাকি সহ প্রমুখ।
এলাহীগন্জ মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন এলাহীগন্জ মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় বনাম উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদ্রাসা।
নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য থাকায়, ট্রাইবেকারে এলাহীগন্জ মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ৪ – ১ গোলে উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদ্রাসাকে পারজিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *