ক্যাম্পাসজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে,ততদিন আমাদের লড়াই চলবে ফেনীতে ডা.সফিকুর রহমান

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. সফিকুর রহমান বলেছেন ‘ফ্যাসিজম তৈরির পথ বন্ধ করতে হলে পিআর পদ্ধতিকে বেচে নিতে হবে। তিনি বলেন আমাদের অধিকার এখনো প্রতিষ্ঠা হয়নি। একটি দেশের অধিকার প্রতিষ্ঠার করতে হলে একটি সুষ্ট নির্বাচন জরুরী। আমরা আদাদের সন্তানদের রক্তের সাথে বেইমানি করতে পারবো না। এবং কাউকে বেইমানি করতে দেওয়া হবেনা। আমারা বলেছি আগামী নির্বাচনে আমারা কোন ইলেকশান ইঞ্জিনিয়ারিং চাই না। আমারা চাই সুষ্ট নির্বাচন। তিনি বলেন, যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে, ততদিন আমাদের লড়াই চলবে। আমাদের লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমারা ক্ষমতার মস্তকে বসতে ছাইনা আমারা ছাই ন্যায় প্রতিষ্ঠার বাংলাদেশ।
শনিবার ফেনীতে দলটির রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেষে তিনি সুধী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে এ কথা বলেন। তিনি বলেন বাংলাদেশের ২৩২টি থানায় আমাদের দলের সহযোগিতায় পুলিশকে কাজে পিরিয়ে এনেছি। আমারা পুলিশ সদস্যদের উদ্যেশে বলেতে ছাই আপনারা জনগনের পুলিশ হবেন। যে সকল যাগায় আপনাদের কাজে বাধা সৃষ্ঠি করবে আমরা আপনাদের সাথে ।
বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত উক্ত রুকন সম্মেলনে তিনি আরও বলেন
জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন আয়োজন করতে হবে।এছাড়া পরবর্তী নির্বাচন গুলোও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজনের ব্যবস্থা করতে হবে।
ফেনী জেলা জামায়াতে ইসলামীর এ রুকক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর সৈয়দ ডা.আবদুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম মাসুম ও মোহাম্মদ শাহজাহান।
দলটির ফেনী জেলা আমীর মুফতি মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় উক্ত সম্মেলনে আরও বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত মনোনীত ফেনী-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী দলটির কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী, ফেনী-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অ্যডভোকেট.এস এম কামাল উদ্দিন ও ফেনী-৩ আসনের সম্ভাব্য সংসদ পদ প্রার্থী ঢাকা মহানগর উত্তরের সহ-সেক্রেটারী ডা.ফখরুদ্দিন মানিক প্রমূখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখছি না। এবার যেনতেন ( নির্বাচন মেনে নেওয়া হবে না। ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচনের আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা- মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে। আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এক্ষেত্রে এ জাতি কাউকে কোনো ছাড় দেয়নি, আমরাও দেবো না।
ডা. শফিকুর রহমান বলেন, এখন থেকে ছাত্র, যুবক, শ্রমিক অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার আদায়ের জন্য এগিয়ে গিয়েছিল, আগামীতেও সেই অধিকার আদায় সফল করার জন্য যুবকদের তা বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, কিশোর, তরুণ, যুবকদের জন্য এমন এক দেশ রেখে যেতে চাই- যেন শান্তিতে তারা নিশ্বাস নিতে পারে। চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইনের বিকল্প নেই। আমরা সবাইকে আল্লাহর আইনের প্রতি আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *