বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে সমাবেশের প্রস্তুতি সভা
মির্জা নাদিম
আওয়ামী লীগের পরিকল্পিত ষড়যন্ত্রের স্বীকার কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে
সমাবেশ ও মিছিলের প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর চেরাগআলী দত্তপাড়া সরকার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। নূরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনূর রহমান রনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন আহমেদ, বিএনপি নেতা হুমায়ুন কবির রাজু,গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম সাজু, মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন,বিএনপি নেতা
আব্দুর রহিম কালা, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো সুমন,টঙ্গী পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়া সহ অসংখ্য বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথি রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, দীর্ঘ ২০ বছর যাবৎ কারারুদ্ধ হয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকার। তিনি আওয়ামী লীগ সরকার আমলে যড়যন্ত্রের স্বীকার হয়ে কারাবরণ করতে হচ্ছে।
তিনি আরো বলেন, আগামী ১১ জানুয়ারি শনিবার নূরুল ইসলাম সরকারের মুক্তির লক্ষ্যে টঙ্গী সরকারি কলেজের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সমাবেশ ও মিছিল করা হবে। এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

