জাতীয়প্রচ্ছদফিচাররাজনীতিসর্বশেষসারাদেশ

সোনাগাজীর নবাবপুরে জামায়াতের কর্মী সম্মেলন

ফেনী প্রতিনিধি

সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন জামায়াতের এক কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় নবাবপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আমীর মাওলানা জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মমিনুল হকের সন্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টীম সদস্য মাওলানা আলাউদ্দিন। এতে প্রধান বক্তা ছিলেন জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান ও বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ইন্জিনিয়ার ফখরুদ্দিন।আরো বক্তব্য রাখেন,সোনাগাজী উপজেলা আমীর মাওলানা মোঃ মোস্তফা, সেক্রেটারী এএস‌এম বদরুদ্দোজা,ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারী মোঃ মর্তুজা, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য কেএম আবদুর রহীম, আমিরাবাদ ইউপি আমীর খুরশীদ আলম,ঢাকার খিলগাঁও ওলামা ইউনিটের সভাপতি ড.জসীম উদ্দিন ফরায়েজী।
প্রধান অতিথি বলেন, মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। এভাবেই আল্লাহর জমিনে ইনসাফ ভিত্তিক একটি সমাজ বিনির্মাণ করতে হবে।এদেশে আর ফ্যাসিবাদের জম্ম হতে দেয়া হবেনা। এজন্য ব্যাপক ভাবে দাওয়াতি কাজ করে যেতে হবে।
প্রধান বক্তা জেলা আমীর বলেন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য এদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।লগি বৈঠার তান্ডব চালিয়েও এদেশ থেকে জামায়াতকে নিশ্চিহ্ন করা যায়নি। সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে একের পর এক ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে ফ্যাসিস্ট শক্তি ভেবেছিল জামায়াতকে শেষ করে দেয়া হয়েছে। বরং শতগুণ বৃদ্ধি পেয়েছে।প্রতিটি ঘরে আজ জামায়াত শিবিরের লোক তৈরী হয়ে গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *