জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

অবৈধ মাটি কাটায় পরশুরামে ইউএনও’র এ্যাকশন,দুটি স্কেভেটর বিকল

গাজী মাসুদ রানা

পরশুরামের সীমান্তবর্তী উত্তর গুথুমায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি স্কেভেটর বিকল করে দিয়েছে।

বুধবার বিকালে উত্তর গুথুমার ফুলতলীতে অবৈধভাবে কৃষিজমি ও টিলার মাটি কাটার খবর পেয়ে অভিযান চালান ইউএনও। এসময় দুইটি স্কেভেটর মাটি কাটছিল মাটিখেকোরা। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে স্কেভেটর রেখে পালিয়ে যায়। পরে দুইটি স্কেভেটর ভেঙ্গে ব্যাটারি বিকল করে দেয়া হয়।

জানা গেছে, সীমান্তবর্তী উত্তর গুথুমায় পাহাড়ি টিলা ও কৃষিজমির মাটি কেটে বিক্রি করছে মাটি খেকোরা। ফুলতলীতে কৃষকের চলাচলের একটি রাস্তা কেটে নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে। স্থানীয় কৃষকরা জানান, প্রভাব দেখিয়ে স্থানীয় কয়েকজন রাস্তাটি কেটে মাটি বিক্রি করে দিয়েছে।
ইউএনও জানান, কৃষিজমিসহ অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *