অন্যান্যজাতীয়সর্বশেষসারাদেশ

ফেনীতে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বুলের জন্য শোক সভা মিলাদ,বক্তৃারা বলেন তিনি ছিলেন প্রেরণার উৎস

শহর প্রতিনিধি

ফেনীতে যমুনা গ্রুপের মালিক ও যুগান্তরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় যুগান্তর ফেনী অফিসে এক আলোচনা সভা ও জেলা জজকোর্ট মসজিদ ও সোনাগাজী আফসার উদ্দিন জামে মসজিদে কুরআন তিলায়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় দৈনিক যুগান্তর ফেনী প্রতিনিধি যতন মজুমদাদের সভাপতিত্বে ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জহিরুল হক মিলনের সঞ্চালানায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি ফেনী পৌর কাউন্সিলার আশ্রাফুল আলম গিটার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সধারন সম্পাদক মোঃ আবুজাফর, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী আবদুল হালিম, সাংবাদিক এতেশামুল হক বিপ্লব, মোঃশাহআলম, মো: মোস্তাফিজুর রহমান প্রমুখসহ মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন আজ আমাদের শোকের দিন, বেদনার দিন। তবে এই শোককে শক্তিতে রূপান্তর করতে হবে। নুরুল ইসলাম ছিলেন অত্যন্ত সাহসী একজন মানুষ। তিনি সবসময় নিপীড়িত মানুষের পেছনে দাঁড়িয়েছেন। তিনি ছিলেন প্রেরণার উৎস। আজকের এই দিনে তার মাগফিরাত কামনা করি, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী আমাদের বর্তমান চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম ও সুযোগ্য সন্তানরা যমুনা গ্রুপকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সহযোগী হিসেবে আমাদেরও কাজ হলো- তার রেখে যাওয়া প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকের দিনে সেটাই হোক আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার।
আলোচনা সভা শেষে ফেনী জেলা জজকোর্ট জামে মসজিদে মিলাদ ও দোয়া করা হয়। ২০২০ সালের এই দিনে চিরবিদায় নেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *