মাদ বিরোধী দিবস কাগজে কলমে,দৃশ্যমান কোনো সুফল মিলেনা
বিশেষ প্রতিনিধি
“মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধই সমাধান’’-এ প্রতিপাদ্যে ফেনীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত হয়েছে। বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার । এ উপলক্ষ্যে রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদক বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মলেন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন অফিসের ডা.মির্জা মিনহাজুল ইসলাম ও ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আবুল কাশেম। আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ছাগলনাইয়া মডেল মসজিদের ইমাম মাওলানা মনজুরুল মাওলা, শিকড় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক জালাল উদ্দিন সোহেল, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা নাসির উদ্দিন আশরাফী, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী সানজানা সুবাহা।
এসময় জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, মাদক পরিহার করার জন্য ব্যক্তির ইচ্ছায় যথেষ্ট। মাদক সেবন সকল ধর্ম নিরুৎসাহিত করে। প্রধান অতিথি উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মাদকদ্রব্য সেবনকারীদের থেকেও মাদকদ্রব্য বিক্রেতা ও পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আরো মনোযোগী হওয়ার পরামর্শ দেন। আমি মনে করি যার যার অবস্থান থেকে প্রত্যেকে সচেতন হলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার অনেকাংশে কমে আসবে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে মাদকদ্রব্য অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ফেনী জেলায় মাদকের রাম রাজত্বের পরিবেশ দেখে মনে হয় না ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোন কর্মকাণ্ড চলছে। শহরের দৃশ্যমান কিছু পয়েন্টে মাসের পর মাস জমজমাট মাদকের হাট বসছে নিয়মিত, মাদকদ্রব্য অধিদপ্তরের কিছু কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত ঐসব পয়েন্টে আমাগোও দেখা যায়।

