জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

আওয়ামী লীগ সরকার থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে, কথা পরিষ্কার-হাসিনার অধীনে আমরা নির্বাচনে যাব না।

শহর প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কেউ ভালো নেই, লুটেরা, ফ্যাসিবাদী সরকার অত্যাচার নির্যাতন করে বুকের ওপর বসে আছে। খালেদা জিয়াকে চিকিৎসা নিতে দিচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে গিয়ে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে খালি হাতে ফিরে এসেছেন।
খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-কুমিল্লা-মিরসরাই-চট্টগ্রাম রোড মার্চের প্রারম্ভিক সভায় কুমিলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, উন্নয়নের নামে লুট করেছে, ডিজিটাল সিকিউরিটি আইনের মতো আইন করে কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার হরণ করেছে। বিচার ব্যবস্থা ও স্বাস্থ্য ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। আওয়ামী লীগ সরকার থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। কথা পরিষ্কার-হাসিনার অধীনে আমরা নির্বাচনে যাব না।
ফখরুল বলেন, ভোট চুরি আর করতে দেওয়া হবে না। দাবি একটাই আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে চাই। রোড মার্চের মধ্য দিয়ে সরকারকে জানিয়ে দিচ্ছি এখনও সময় আছে পদত্যাগ করেন, নয় তো জনগণ জানে কীভাবে ক্ষমতা থেকে নামাতে হয়।


ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এ সভায় প্রাধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আবদুল্যা লাল নোমান,বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, মো. শাহাজাহান,হাসনা মুদুদ, শহীদউল্যা এনি,অধ্যাপক ভিপি জয়নাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *