শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’সংযোজন করেছেন, ফজলুল হক মিলন

স্টাফ রিপোর্টার :
মহান স্বাধীনতার ঘোষক,বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’সংযোজন করেছেন এবং ওআইসি তে যোগ দিয়ে বাংলাদেশ কে মুসলিম বিশ্বের সম্মানের আসনে বসিয়েছেন বলে দাবি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন।
শনিবার দুপুরে,গাজীপুর মহানগরীর পূবাইলের একটি রিসোর্টে,পূবাইল থানা এলাকার মসজিদ মাদ্রাসার খতিব,ইমাম ও অধ্যক্ষদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পূবাইল থানা ওলামা দলের সভাপতি মুফতি শামসুদ্দিন খন্দকার এর সভাপতিত্বে এবং মুফতি মাহমুদুল্লাহ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় ফজলুল হক মিলন আরোও বলেন, বিদায়ী হজের ভাষণ এ রাসূল (সাঃ)যেমন কোরআন-সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা ও বিচার কার্যক্রম নির্দেশ দিয়েছেন, বাংলাদেশে আমরাও সেই আদর্শে বিশ্বাস করি,কোরআন থাকবে কোরআনের জায়গায়,সুন্নাহ থাকবে সুন্নাহর জায়গায়,আর রাজনীতি চলবে ইসলামিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে।যারা কোরআন হাদিস ছাড়া কিছু বুঝেনা বলে বিপরীত কাজ করছে তারা আসলে মুনাফিক।বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি লিভারের ডেমোক্রেটিক দল হলেও ইসলামিক কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।এ এসময় তিনি তার নির্দলীয় নেতৃবৃন্দ কে চাঁদাবাজি দখলবাজি সহ অনৈতিক কাছ থেকে বিরত থাকতে নির্দেশনা দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য উপস্থিত ওলামা মাশায়েখদের দোয়া এবং ভোট প্রার্থনা করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,পুবাইল থানা বিএনপির সভাপতি,মনির হোসেন বকুল,সহ-সভাপতি দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সরকার,১ নং যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক,সিরাজুল ইসলাম,হাজী মনসুর আলী,সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া সহ প্রমুখ।
