জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশস্বাস্থ্য

ফেনীতে মাদক প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি

ফেনীতে মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা শনিবার বিকেলে সিজলার রেস্টুরেন্টের মিলনায়ন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। 

সামাজিক সংগঠন আমরা ফেনীবাসীর আয়োজনে আলোচনা সভা সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি  ইয়াকুব নবী ভূঁইয়া। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব আল উদ্দিন আলাল, ফেনী জেলা জামাত ইসলামের আমির মুফতি আব্দুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, আন্দোলনের সভাপতি ব্রাজিল এনামুল হক ভাইয়া, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, ডা তাবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ,  মাওলানা ওমর ফারুক , জেলা জামাত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম।

আমরা ফেনীবাসি সাধারণ সম্পাদক  একরামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুজ্জামান, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আইয়ু , জামাতের শহর  সেক্রেটারি মিজানুর রহমান, এবি পার্টি সাধারণ সম্পাদক মাস্টার আহসান উল্লাহ, আমরা ফেলি বাসির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হুমায়ুন কোভিদ বাদল, মোহাম্মদ ইলিয়া। প্রাথমিক শিক্ষক সমিতির  মহাসচিব মহিউদ্দিন খন্দকার। 

সভায় বক্তারা বলেন, সমাজের সকল রোগের মা হচ্ছে মাদক। বর্তমানে বাজারে যে মাদকগুলো আছে সেগুলো অনেক বেশি। আমরা চাই মাদক নির্মূল হোক। আগামী নেতৃত্বে যারা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারে সেটাই প্রত্যাশা করছি। মাদকের অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত বিচার ট্রাইবুনাল করা যেতে পারে মাদক। শুধু প্রশাসন দিয়ে মাদক রোধ করা সম্ভব না। বন্ধ করতে হলে পরিবার রাষ্ট্র ও আইন দিয়ে বন্ধ করতে হবে। সন্তানদের প্রতি নিয়মিত খেয়াল রাখতে হবে। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভা সমাবেশ করতে হবে।

জেলা প্রশাসক বলেন, পরিবার থেকে পরিবর্তন আনতে হবে,পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবাইকে পারিবারিক শিক্ষার মাধ্যমে মাদক মুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। সামাজিক রাজনৈতিক ভাবে প্রভাবিত করে মাদকের বিরুদ্ধে ঐক্য বদ্ধ হলে এ সমাজ থেকে যুবসমাজকে দুরে রাখা যাবে। আমরা অভিভাবকরা যদি সচেতন হই তাহলে আমাদের সন্তানরা খারাপ পথে যেতে পারবে না। ফেনীর রাজনৈতিক ব্যাক্তিত্ব সামাজিক নেতৃত্ব যদি মনে করে আগামীতে ফেনীতে কেউ যদি মাদকের সাথে জড়িয়ে পড়ে তাদের আর ছাড় দেওয়া হবে না। তাহলে সমাজ থেকে মাদকের কারবার নিয়ন্ত্রণ হয়ে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *