অর্থনীতিজাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশ

আগষ্ট বিপ্লবের দুই শহীদের কবর জিয়ারত ও জেলা জামাতের আর্থিক সহায়তা

সদর প্রতিনিধি

৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন ও সদর ইউনিয়নের শহীদদের কবর জিয়ারত ও পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করে জেলা জামায়াত।

গতকাল রোববার বিকেলে জেলা আমীর একেএম শামছুদ্দীন ও জেলা সেক্রেটারি মুফতি আবদুল হান্নান শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন।

আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের নির্দেশনায় চরচান্দিয়া ইউনিয়নের শহীদ মাহবুবুল হাসান মাসুমের বড় ভাই মাহমুদুল হাসানের হাতে ও সোনাগাজী সদর ইউনিয়নের শহীদ আবদুল গণি বোরহানের বড় ভাই মোঃ মহসিনের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়।

এসময় জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, প্রচার সেক্রেটারি আনম আবদুর রহিম, জেলা কর্মপরিষদ সদস্য আবু বকর সিদ্দিক মানিক, সোনাগাজী উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা ও সেক্রেটারি মাস্টার বদরুদ্দোজা, উপজেলা কর্মপরিষদ সদস্য আমিরুল ইসলাম,
চরচান্দিয়া ইউনিয়ন আমীর মজিবুর রহমান ও সেক্রেটারি মিজানুর রহমান, সদর ইউনিয়ন আমীর নজরুল ইসলাম ও সেক্রেটারি নিজাম উদ্দিন সহ জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শহীদ হওয়ার পরপর শহীদ পরিবারের মাঝে ১ লাখ টাকা ও পর্যায়ক্রমে সকল শহীদ পরিবারের মাঝে ২ লাখ টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও তিনি স্থানীয় সংগঠনের আমীরদের অনুরোধ জানান যেন নিয়মিত শহীদ পরিবারের খোঁজখবর নেন।
শহীদ মাহবুবুল হাসান মাছুমের কবর জিয়ারতের পূর্বে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখছেন ফেনী জেলা আমীর একেএম শামছুদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *