অর্থনীতিজাতীয়প্রচ্ছদশিক্ষাসর্বশেষসারাদেশ

ছাগলনাইয়ায় আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক অনুদান বিতরণ

মোস্তাফিজুর রহমান

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বটতলী বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ ব্যবসায়ীকে সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার সকালে দলটির জেলা আমির মুফতি আবদুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক খোঁজ-খবর নেন।

এ সময় ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে জামায়াতের ইসলামীর পক্ষ থেকে ১৩ ব্যবসায়ীসহ ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিক সাইফুদ্দিন সুমিরকেও নগদ অর্থ সহযোগিতা প্রদান করেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- মো: তারেক, মো: বিপুল, মারুফ, মো: নাছির, মো: আরমান, শাহ আলম, আবদুল মোমিন, মো: আলম, সবুজ মিয়া, মো: মোস্তফা, আবুল কাশেম, আবদুল মান্নান ও আবদুল হালিম।

মুফতি আবদুল হান্নান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার সংগঠন। আগুনের খবর পেয়ে সবার আগে জামায়াতে ইসলামী সহযোগিতা নিয়ে ছুটে আসে। তিনি ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর জন্য বিশেষ মোনাজাত করেন।

এসময় ছাগলনাইয়া উপজেলা আমির কে এম আজাদ হোসেন, সেক্রেটারি জাফর আহমদ মোল্লা, শ্রমিক কল্যাণ সভাপতি মোতাহার হোসেন লিটন, ইউনিয়ন আমির খুরশিদ আলম মজুমদার, বাজার কমিটির সেক্রেটারি আবদুল হালিম পাটোয়ারী শাহিনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *