অর্থনীতিক্যাম্পাসজাতীয়তথ্যপ্রযুক্তিপ্রচ্ছদফিচাররাজনীতিসর্বশেষসারাদেশ

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের ফেনী কমিটির পরিচিতি সভা

শহর প্রতিনিধি
ফেনী জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে গত শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। জেলা আহ্বায়ক মীর মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সৈয়দ আবদুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এবং যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, ড্যাব-এর ফেনী জেলা দপ্তর সম্পাদক ডা. কামরুজ্জামান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ এবং ফেনী জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মিজানুর রহমান। এছাড়া জাসাস ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন রুয়েছ একটি প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনা সভা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *