অর্থনীতিজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

পরশুরামে এক ট্রাক ভারতীয় চোরাই কাপড় আটক

মো: শাহআলম


পরশুরামে বিপুল পরিমান ভারতীয় শাড়ি-থ্রীপিছ সহ একটি কার্ভাটভ্যান আটক করেছে পুলিশ।রোববার (১১ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে এঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে।

এর আগে শাড়ীগুলো গণনা শেষে পরশুরাম থানা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।এর মধ্যে ২৫টি বান্ডিলে ১৭৬৬ পিছ শাড়ি, ৯ বান্ডিলটি বান্ডিলে ৫২৪ পিছ থ্রী পিছ ও ২টি বান্ডিলে ১৮৯ পিছ বেবী থ্রী পিছ সহ মোট ২৪৭৯ পিছ কাপড় আটক করা হয়েছে।

এর আগে শনিবার রাতে ওই উপজেলার কোলাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা যায়,পরশুরাম থানা পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই স্থানে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি কাপড় সহ কার্ভাটভ্যানটি আটক করে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একটি কার্ভাটভ্যান ভারতীয় পণ্য নিয়ে ফেনী শহরের দিকে পালিয়ে যায়।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে বড় একটি সিন্ডিকেট ভারত থেকে চোরাই পথে লাখ লাখ টাকা ভারতীয় কাপড়, চিনিসহ বিভিন্ন ধরণের পণ্য দেশে এনে ফেনীসহ রাজধানী ঢাকা ও বন্দরনগরী
চট্রগ্রাম নিয়ে যান।

স্থানীয়রা জানায়,এসব চোরাকারবারিরা ইতিপূর্বেও এ কাজে পিকআপ গাড়ি ব্যবহার করতো। বর্তমানে নিরাপদ পরিবহন হিসেবে কার্ভাটভ্যানকে বেছে নিয়েছে।

তাঁদের দাবি, এ উপজেলার সীমান্তবর্তী ১০টি এলাকা দিয়ে অবৈধভাবে প্রতিদিন মাদক, শাড়ি কাপড়, চিনি, পেঁয়াজ, যৌন উত্তেজক ঔষধ. টায়ারসহ বিপুল পরিমান ভারতীয় পণ্য দেশে ঢুকছে।

পরশুরাম থানার ওসি মো.শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,উদ্ধারকৃত শাড়ী, থ্রী পিছ সহ কার্ভাটভ্যানটি থানা হেফাজতে রয়েছে।এঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *