পরশুরামে স্কুলসহ বিভিন্ন সরকারি স্থাপনার শুভ উদ্বোধন করেন এম,পি রফিকুল আলম মজনু
গাজী মাসুদ রানা
পরশুরামে দিনব্যাপী স্কুলসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করেন ফেনী ১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।
সোমবার ২০জুলাই উপজেলার পৌর এলাকা ও ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অবকাঠামো হিসেবে ৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, সেতু উদ্বোধন এবং অসহায়-দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়,
পশ্চিম সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিজ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কাউতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরশুরাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও গুথুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এছাড়া উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহেষপুষ্করনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সাহেবনগর–গদানগর–সুবারবাজার সড়কের নতুন সেতুর উদ্বোধন করেন এমপি মজনু। এছাড়া পরশুরাম অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অসহায় ও দুস্থ ৩৫ জন নারী পুরুষের মাঝে ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম মডেল থানার ওসি মো আশ্রাফুল ইসলাম,পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক,সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি,পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মহাববুল হক মজুমদার,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন ভূঁইয়া,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

