ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞান পার্টির খপ্পরে গৃহবধু
দ্বীন মোহাম্মদ মজুমদার
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউট ডোরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন সুরাইয়া নামের এক গৃহবধু ।
আজ ১১ জুন সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
অজ্ঞান ওই গৃহবধূকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, নিজপানুয়া গ্রামের সুরাইয়া নামের ওই গৃহবধূ তার শাশুড়িকে ডাক্তার দেখাতে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অসুস্থ শাশুড়িকে এক পাশে বসিয়ে ওই গৃহবধূ টিকেটের জন্য লাইনে দাঁড়ান। এ সময় রোগীবেশি ছিনতাইকারী দলের এক মহিলা সদস্য একটি স্লিপ তার হাতে ধরিয়ে দিয়ে কোন কক্ষে যেতে হবে জানতে চান। স্লিপের দিকে তাকিয়ে কথা বলতে বলতে ওই গৃহবধূ অজ্ঞান হয়ে যান।
রোগীর স্বজনদের দাবি ছিনতাইকারী চক্রের খপ্পরে পড়েছেন গৃহবধূ সুরাইয়া। পাশে শাশুড়ি ও জ্যা থাকায় স্বর্ণালঙ্কার চুরি হয়নি।
এলাকাবাসীর জানান, প্রতিনিয়ত ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউট ডোরে চিকিৎসা সেবা নিতে গিয়ে মহিলা রোগীরা ছিনতাইকারী চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন।
এটা থেকে প্রতিকারের জন্য প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছেন।

