জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

নাসিমের নেতৃত্বে বিএনপি, জামায়াতের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে পরশুরামে শান্তি ও উন্নয়ন সমাবেশ

গাজী মাসুদ রানা

দ্বাদশ সংসদ নির্বাচন কে সামনে রেখে নৌকা মার্কার সমর্থনে এবং বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ১০নভেম্বর শুক্রবার বিকালে পরশুরাম পৌর আওয়ামী লীগের উদ্যােগে পাইলট হাইস্কুল মাঠে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।


পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসুল আহমেদ মজুমদার স্বপনের সঞ্চালনায় পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সদস্য, ফেনী ১আসনের নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আমার আগে যারা বক্তব্য দিয়েছেন তারা সবাই বলে নির্বাচন আসলে ভোট করেন, ভোট করেন। আমি আমার জীবনে একটি সিদ্ধান্ত নিতে চাইছি। ভোট করবো না নিরিবিলি জীবন যাপন করব।এখন আবার যে কোনো কারণে সিদ্ধান্ত নিয়েছে । যদি আপনারা সবাই দুই হাত তুলে আমাকে আশ্বাস দেন তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবার ফেনী ১আসনের জন্য দলীয়ভাবে মনোনয়ন চাইবো।আপনারা সবাই এক একজন নাসিম হয়ে কাজ করতে হবে। ডোর টু ডোর ভোট চাইতে হবে। সমাবেশে যারা আসছেন সবাই ১০/১৫ টি ভোট সংগ্রহ করে দিতে হবে। ফেনী ১ আসনে ৩ লক্ষ ভোটার আছে। কম পক্ষে ২ লক্ষ ভোট নৌকার পক্ষে আসতে হবে।

তিনি বলেন আমি আপনাদের সন্তান আপনারা আমাকে দলিয় প্রার্থী হিসেবে কাজ করলে হবে না। সর্বদলীয় প্রার্থী হিসেবে বিবেচনা করে ভোট করতে হবে। ভোট লাই এবং ডুলায় করে আনা যায় না।কয়েক লাই দিলে ভোট শেষ হয়ে যাবে এমন মনে করলে হবে না। আমি উন্নয়ন করে আপনাদের কাছে এসেছি। আমার উন্নয়নের ছোঁয়া লাগেনি এবং স্কুল নেই। মাদ্রাসা নেই, রাস্তা, ঘাট, পুল কালবার্ট নেই এই ফেনীতে এমন কোন জায়গা নেই। ক্ষমতা দিয়ে কাজ হয় না।কাজ করার জন্য মনমানসিকতা লাগে, গ্রামের প্রতি দরদ লাগে। আমি সুযোগ পাইছি আপনাদের জন্য কিছু করছি। আমার আরও কিছু করার মনমানসিকা আছে। এই এলাকায় আয়ের ব্যবস্থা করে জীবন যাত্রার মান উন্নয়ন করতে চাই। নাসিম কলেজে পশ্চিম পাশে একটি আইটি সেন্টার হবে। যার বরাদ্দ ১৫০ কোটি টাকার। আপনাদের সন্তানেরা এখানে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে বিদেশ গেলে ১/১৫০ লক্ষ টাকা আয় করতে পারবে। এই আইটি সেন্টার প্রতিটি জেলায় একটি হবে।

তিনি বলেন ফেনী জেলার আইটি সেন্টার আমি পরশুরাম বাসীর জন্য বরাদ্দ করে দিয়েছি। ক্ষমতা দিয়ে নয়, আপনাদের জন্য আন্তরিকতা দিয়ে। ভালোবাসে আমি সব কাজই করার চেষ্টা করছি। আমি কাজ করার জন্য পরিবেশ পাইছি। মানুষ অনেক পড়া লেখা শেষ করে গ্রামগঞ্জের কথা বুলে যায়। কিন্তু আমি কাউকে বুলিন। আমি নাসিম এক অনুমতিতে ৪২ টি স্কুলের ভবন বরাদ্দ করছি।মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, মাতৃত্ব কালীন ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধাদের জন্য ঘরের ব্যবস্থা করেছেন। আলাউদ্দিন নাসিম আরো বলেন, প্রতি মাসে আমি বাড়ীতে তখন তিনবার আসতাম এখনো তিনবারই আসি। আমি বাড়ী আসলে সকালে হাঁটি, হাটতে হাঁটেতে কার কি সমস্যা এগুলো অনুভব করি। সমস্যা সমাধান করার জন্য মন থেকে চেষ্টা করি।ভবিৎতে আরও বেশি করব। যদি আপনারা আমাকে সুযোগ করে দেন। আমার জীবন প্রথম ১৯৯৬ সালে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ হয়েছে। তখন থেকে মানুষের সেবা করার বড় ধরনের সুযোগ পাই। কাজ করার যখন সুযোগ পাইছি, তখন কাজ করছি।আরও করতে চাই। মরণের আগ পর্যন্ত আপনাদের সেবা করতে চাই। আপনারা আমাকে ভোট দিলেও আছি, না দিলেও আছি। কোথাও যাওয়ার আমার সুযোগ নেই। আমার বাপ, দাদার জন্ম এখানে। আবার কবরও এখানে। আমার জন্ম এখানে, দাপনও এখানেই হবে। আমার জীবনে বাকি সময় আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। আমাকে বিগত কয়েক বছর ধরে যে যেখানে পায়,সামনে এবং পিছনে থেকে সবাই বলেন ভোট করেন, ভোট করেন। কিন্তু এবার আপনাদের অনুমতি পেলে, প্রত্যেকে নাসিম হয়ে কাজ করবেন বললে, হাত তুলে প্রতিঙ্গা করে বললে, ডোর টু ডোর যাবেন এই কথা সম্মত দিলে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দলীয় মনোনয়ন চাইবো।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, ফেনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, ফেনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী জালাল উদ্দীন, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল। এছাড়া ও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের, শ্রমিক লীগ,কৃষক লীগ,যুবলীগ,মহিলা আওয়ামী লীগ, ছাত্র লীগ পৌর সভার ৯ টি ওয়ার্ডের কমিশনারদের নেতৃত্বে সর্স্তরের জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *