জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনী জেলা আওয়ামীলীগের প্রাণ পুরুষের নির্বাচনী প্রচারণা শুরু, আলাউদ্দিন নাসিমের এমপি হচ্ছেন

বিশেষ প্রতিনিধি


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার সমর্থনে ফেনী-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নির্বাচনী প্রচারনা শুরু করেছেন।

রোববার বিকালে মির্জানগর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত, বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, জননেত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও এপিএস, ফেনী জেলা আওয়ামী পরিবারের অভিভাবক আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এর “শান্তি ও উন্নয়ন” এর সমাবেশ জনসভায় তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। নাসিরে উপস্থিতিতে জনসভাটি জন সমুদ্রে পরিণত হয়েছে।

সভা উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওযামীলীগের সহসভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার মজুমদার তপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়াম্যান কামাল মজুমদার, সহসভাপতি আব্দুল খালেক, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এনামুল হক এনাম, চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান জসিম উদ্দিন, ১নং মির্জানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রসুল মজুমদার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল কালাম আজাদ, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মনু। সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা মহিলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে দলীয় প্রার্থী হিসেবে এ সংসদীয় আসনের মনোনয়ন নিশ্চিত করেছেন মাননীয় প্রধান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি।

বক্তরা বলেন তিনি এমপি হলে মন্ত্রী হবেন এতে করে ফেনীর গণমানুষের প্রাণের দাবী ফেনীতে একটি পাবিলিক বিশ্ববিদ্যালয়,ফেনীতে সরকারী মেডিকেল কলেজসহ সকল দাবী গুলো পুরন হবে। তাই এ অঞ্চলের সকল মানুষকে সকল প্রকার বেধাবেদ ভুলে নৌকায় ভোট দিয়ে জয়জুক্ত করার দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *