সফরপুরে আগুনে পুড়ে ছাই হলো দরিদ্র মিজানের ৩টি ঘর
তাহুখান সোনাগাজী থেকে
সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষুদ্র ব্যবসায়ীর দুটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১৫ লক্ষ টাকা।
রোববার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে সফর গ্রামের আব্দুল জাব্বার মুহুরী বাড়ির মিজানুর রহমানের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান বলেন, অগ্নিকান্ডে আমার বসত ঘর ও রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সাথে সাথে মুহুর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন অনেক চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। বিদ্যুৎ লাইন থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এতে আমার প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আলমারিতে থাকা ৬লক্ষ টাকা ও দুই ভরি স্বর্ন পুড়ে যায়। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সফরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে চা দোকান করে সংসার চালাই। দোকানের ৬লক্ষ টাকা পুড়ে যাওয়ায় আমি নি:স্ব হয়ে গেলাম। পরিবারের ৬জন সদস্যকে নিয়ে আমি এখন কি করব বুঝতে পারছিনা। আমি সবার সহযোগিতা কামনা করছি।
খবর পেয়ে ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃজেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেধনা জানিযে বলেন তার পক্ষথেকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন দলীয় সূত্রে জানাযায়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল আহমেদ বলেন, অগ্নিকান্ডের খবর পেতে দেরি হয়েছে এবং স্টেশন থেকে ওই বাড়িতে যেতে আধাঘন্টা সময় লাগার কারণে আমরা পৌঁছানোর আগেই ঘর পুড়ে ছাই হয়ে যায়। মফিজুর রহমান ফেনী

