প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

আচরণবিধি লংঘনের অভিযোগে চেয়ারম্যানের জরিমানা

বিশেষ প্রতিনিধি


ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদার আচরণবিধি লংঘন করায় দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।গতকাল শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আবদুর রহমান। চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদারের পিরিচ প্রতীকের সমর্থনে ছাগলনাইয়া উপজেলার শুভপুর রাস্তার মোড়ে শুভপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভায় প্যান্ডেল ও আলোকসজ্জা করে নির্বাচনী আচরণবিধি লংঘন করায় প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে শুভপুর রাস্তার মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমানের নেতৃত্বে একটি ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে। এসময় দুটি মোরটসাইকেল চালকেও কাগজপত্র না থাকায় জরিমানা করা হয়।

চেয়ারম্যান মিজানুর রহমান জরিমানার কথা স্বীকার করে বলেন তিনি এর পূর্বেই বক্তব্য শেষ করে মঞ্চ স্থান ত্যাগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *