পরশুরামে নৌকার ভোট চাইলেন শমী কায়সার
গাজী মাসুদ রানা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সমর্থনে মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার চিথলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যােগে শালধর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিমের সঞ্চালনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসরিন সুলতানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনপ্রিয় টিভি অভিনেত্রী ও এফবিসিসিআই এর সহসভাপতি শমী কায়সার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস, এমডি, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাক্তার জাহান আরা আরজু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সোহেলী আহমেদ সুইটি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান আজাদ, পরশুরাম পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
প্রধান অতিথির বক্তব্য শমী কায়সার আগামী ৭জানুয়ারীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের সমর্থনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কে বিজয়ী করার অনুরোধ জানান। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

