জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনী নারী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরন

রাজীব মাসুদ

ফেনীর নারী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরন করেছেন উপজেলা পরিষদ। সোমবার দুপুরে ফেনী সদর উপজেলা পরিষদের উদ্যেগে শিক্ষার্থীদের উপস্থিতিতে বাই সাইকেল বিতরন করা হয়।


উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাই চেয়ারম্যান শহীদ খন্দকারের সঞ্ঝলানায় অনুষ্ঠানের প্রধান অথিতি ছিলেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিনা অক্তার, পুলিশ সুপার জাকির হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন পাটোয়ারী।


অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপস্থিত থাকা কৃষকদের মাঝে কৃষি উপকরন,নারীদের মাঝে সেলাই মেশিন ও ২২০জন বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করেন। বাই সাইকেল চালিয়ে শিক্ষার্থীরা নিজবাড়ীতে যাত্র করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *