বিয়ের প্রলোভনে গনধর্ষন,মামলা যুবক আটক
মফিজুর রহমান
ফেনীতে বিয়ের প্রলোভনে দুই মাস ধরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুপুরে মামলা দায়েরের পর মঙ্গলবার রাতেই অভিযুক্ত আবদুর রহিম প্রকাশ খোরশেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, শহেরর বিরিঞ্চি এলাকার আরএসপি প্লাস্টিক কারখানায় কাজের সুবাধে সেখানকার কন্ট্রাক্টর খোরশেদের সাথে ঘনিষ্ঠতা বাড়ে ওই তরুণীর। কারখানায় যাতায়াতের সুবিধার্থে ওই নারী শ্রমিক গত এক বছর ধরে বিরিঞ্চি ঈদগাহ মসজিদ সংলগ্ন গফুর ড্রাইভার বাড়ীর ভাড়া বাসায় খোরশেদের পরিবারের সাথে বসবাস করে।
একপর্যায়ে খোরশেদ গত ৩ সেপ্টেম্বর রাত ১টার দিকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করে ।
পরবর্তীতে বিষয়টি জানতে পেরে এ ঘটনায় ওই তরুণীর পিতা জাহাঙ্গীর আলম বাদি হয়ে ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার এসআই লিজন মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর রাতেই অভিযুক্ত খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়।
বুধবার (২২ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ ও একইদিন ফেনী জেনারেল হাসপাতালে ভিকটিমের শারিরীক পরীক্ষাও সম্পন্ন করা হবে । মফিজুর রহমান ফেনী

