আমি ফেনীর সন্তান, আমার মার্কা নৌকা: পরশুরামে পথ সভায় আলাউদ্দিন নাসিম
গাজী মাসুদ রানা
ছাগলনাইয়া পরশুরাম ও ফুলগাজী উপজেলা আমার পরিবার এবং সকল জনগণ আমার পরিবারের সদস্য। জনপ্রতিনিধি হিসেবে উন্নয়ন, কর্মসংস্থান , সুশাসন, নিরাপত্তা নিশ্চিত করা এবং সুখে-দুঃখে, বিপদে-আপদে সবসময় আপনাদের পাশে দাঁড়ানো আমার একমাত্র দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি।
আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে নান্দনিক মানবিক স্মার্ট ফেনী ১ গড়তে পাশে থাকুন আস্থা রাখুন এবং আগামী ০৭ জানুয়ারি ২০২৪, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীককে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আনার জন্য আপনারা ৭তারিখ সকালে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে স্বাধীনতার পক্ষে থাকবেন।
পরশুরামে পথ সভায় বক্তব্য এ কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। গতকাল ২৯ডিসেম্বর শুক্রবার পরশুরাম উপজেলা বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী পথ সভা করেন তিনি। সকালে পৌর এলাকার বাস পদুয়া ৭নং ওয়ার্ডে নৌকা মার্কার সমর্থনে আলাউদ্দিন নাসিমের সমর্থনে পথ সভার আয়োজ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রসুল আহমেদ মজুমদার স্বপন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাছির আজম মজুমদার, পরশুরাম পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর নিজাম উদ্দিন চৌধুরী সুমন, ৭নং ওয়ার্ড সভাপতি জাপর আহম্মদ, সাধারণ সম্পাদক রফিক আহম্মদ, যুবলীগ, ছাত্রলীগ সহ এলাকার শত শত নারী পুরুষ এ সময় উপস্থিত ছিলেন।
বেলা ১২টায় পৌর এলাকার অনন্তপুরে পথ সভায় বক্তব্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, আমি আপনাদের সন্তান, এই এলাকার সন্তান, আমি আগে আপনাদের কাছে এসে অনুমতি নিয়েছি এমপি নির্বাচিন করবো কিনা আপনারা অনুমতি দিয়েছেন ও দোয়া করেছেন তাই নেত্রী আমাকে আপনাদের স্বপ্ন পুরনের জন্য নৌকা দিয়েছেন। নৌকার দায়িত্ব আপনাদের উপর। আগামী ৭জানুয়ারী আপনারা কেন্দ্রে গিয়ে আপনাদের সন্তানকে ভোট দিবেন আর আপনাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো আমি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রসুল মজুমদার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহের বাঘা, সাধারণ সম্পাদক মাখন চন্দ্র ঘোষ, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ১,২,৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আফরোজা আক্তারসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দসহ অনন্তপুরের শত শত নারী পুরুষ।

