জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

হতদরিদ্র ভোটারদের দ্বারে রহিম

সোনাগাজী প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকে ভোট চেয়ে দাগনভূঞা উপজেলার বিভিন্ন হাট-বাজারে, পাড়া মহল্লায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ করে বেড়াচ্ছেন ফেনী-৩ আসনের সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্যাহ।

বুধবার সকাল থেকে দাগনভূঞা উপজেলার রাজাপুর বাজার, গজারিয়া বাজার, ক্রোশমুন্সি বাজার বৈরাগীর হাট, দাগনভূঞা সহ বিভিন্ন এলাকায় হাজারও নেতাকর্মী নিয়ে ঈগল প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালান হাজী রহিম উল্যাহ।

সাবেক এমপি হাজী রহিম উল্যাহ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সোনাগাজী-দাগনভূঞার ৯০ ভাগ ভোটার আমাকে পুনরায় ফেনী-৩ আসনের এমপি হিসেবে দেখতে চায়। যার প্রতিফলন আমার প্রতিটি জনসংযোগ ও উঠান বৈঠকে ফুটে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *