জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

আলাউদ্দীন নাসিমকে নৌকার মাঝি করতে বক্সমাহামুদে লাখ মানুষ

বিশেষ প্রতিনিধি

প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম পরশুরাম উপজেলার বক্সমাহামুদ ইউনিয়নের সাধারণ জনগনের সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নৌকা মার্কার সমর্থনে মতবিনিময় সভা করেছেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উসমান গণির সঞ্চালনায় বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর ভূইয়ার সভাপতিত্বে বুধবার বিকাল ৩টায় বক্স মাহমুদ হাইস্কুলে মাঠে এই মতবিনিময় সভা করেন। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন আঁর গ্রাম, আঁর ঘর , আন্নেরগো কাছে আঁই অনুমতির জন্য আঁই আইছি।অনেকে দাঁড়ায় হেয়ার হরে ভোট চাইতো আঁইয়ে। কিন্তু আন্নেরা চাইলে আঁই নির্বাচন করমু। আঁই এই এলাকার হোলা। অনেকে পড়ালেখা শেষ করে গ্রামগঞ্জের কথা বুলে যায়।কিন্তু আমি কাউকে বুলিনি।আমি কাজ করার সুযোগ পাইছি কাজ করছি। কাজ করতে ক্ষমতা লাগেনা, কাজ করতে মন মানসিকতা লাগে।

তিনি বলেন আমি নাসিম ফেনী জেলার জন্য এক সাথে ৪২ টি স্কুলের ভবন বরাদ্দ করিয়েছি। প্রতি মাসে আমি তখন তিনবার আসতাম এখনো তিনবারই আসি।আমি আসলে সকালে হাঁটি হাটতে হাঁটেতে হাঁটতে কার কি সমস্যা এগুলো অনুভব করি। সমস্যা সমাধান করার জন্য মন থেকে চেষ্টা করি।ভবিৎতেও করমু। আন্তরিকতা নিয়ে কাজ করতে হয়।মনের থেকে জনগণের জন্য কাজ করতে হয়।

তিনি বলেন আমি নাসিম ১৯৯৬ সালে মানুষের সেবা করার জন্য বড় ধরনের সুযোগ পাই। তখন আমার ছোট ভাই কামাল, আর ফুলগাজীর একরাম আমার ঘাঁড়ের ওপর বসে থাকতো। কাজের জন্য। তারা দুইজনই কাজ করার মনমানসিকতা ছিল। এই উপজেলায় আমি অনেক কাজ করার সুযোগ হয়েছে। কাজ করার সুযোগ যখন পাইছি, তখন কাজ করছি।আরও করতে চাই। মরণের আগ পর্যন্ত সেবা করতে চাই। আপনারা আমাকে ভোট দিলেও আছি, না দিলেও আছি।

নাসিম চৌধুরী আরও বলেন আমার জীবনে বাকি সময় আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। আমাকে বিগত কয়েক বছর ধরে যে যেখানে পায় ভোট করেন,ভোট করেন। কিন্তু এবার আপনাদের অনুমতি পেলে, প্রত্যেকে নাসিম হয়ে কাজ করবেন বললে,হাত তুলে প্রতিঙ্গা করে বললে, ডোর টু ডোর যাবেন এই কথা সম্মত দিলে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দলীয় মনোনয়ন চাইবো।তিনি আরও বলেন আমার দাদা, আমার বাবা সবাই এখানে জন্ম হয়েছে মৃত্যুর পরে এখানে দাফন হয়েছে। আমি ছাত্র জীবন থেকে আপনাদের পাশে আছি এবং মরনের আগ পর্যন্ত আপনাদের পাশে থেকে সময় কাটাতে চাই।

নাসিম বলেন আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আজ পর্যন্ত এক টাকা হারাম উপর্জন করি নাই বরং নিজের অর্থায়নে আপনাদের জন্য অনেক কিছু করার জন্য চেষ্টা করেছি।
সবগুলোর নাম ধরে ধরে বললে ২ ঘণ্টাও শেষ হবে না।এখানে আর কেউ প্রার্থী হলে তাকে জিজ্ঞেস করবেন কি কাজ করে আইছে, পরে কাজ করে দিলে হবেনা ।আমি কাজ করে ভোট করার জন্য অনুমতি চাইতে আইছি।আপনারা ভোট দিলে আমি আছি, আর না দিলেও আমি আছি। আপনাদেরকে ছেড়ে যাওয়ার মতো আমার আর কোথাও রাস্তা নেই।


এছাড়া আর-ও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন। উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল। আরো উপস্থিত ছিলেন, শ্রমিক লীগ,কৃষক লীগ,যুবলীগ বক্স মাহমুদ ইউনিয়ন সর্স্তরের জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *